রবিবার ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

নারীর বিরুদ্ধে সহিংসতা নিরসনে টাস্কফোর্স গঠন করুন- ডা. ফওজিয়া মোসলেম

ঢাকা ব্যুরো   |   রবিবার, ০৮ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ১৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নারীর বিরুদ্ধে সহিংসতা নিরসনে টাস্কফোর্স  গঠন করুন- ডা. ফওজিয়া মোসলেম

নারীর বিরুদ্ধে সহিংসতা নিরসনে টাস্কফোর্স গঠন, রাজনৈতিক দলে নারীর প্রতিনিধিত্ব ৩৩ শতাংশ নিশ্চিত করা দাবি ১৪ দফা দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নারী নেত্রীরা।

রবিবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবসে উপলক্ষ্যে ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত সমাবেশে তারা এসব দাবি জানান।

সমাবেশে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেন, নারীর মর্যাদা ও ন্যায় প্রতিষ্ঠায় সহিংসতা একটি বড় বাধা। আমরা দেখছি ধর্ষণের ঘটনায় ৯০টি ফাঁসির অর্ডার থাকা সত্ত্বেও কার্যকর ব্যবস্থা না নেওয়া হচ্ছে না। আমরা চাই নারীর বিরুদ্ধে সহিংসতা নিরসনে একটি কার্যকর টাস্কফোর্স গঠন করা হোক। যাতে এসব ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত হয় এবং বিচারহীনতার সংস্কৃতি বন্ধ হয়।

গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেন, নারীর সম-অধিকার এখনও পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। তিনি সবাইকে প্রতিবাদ ও প্রতিরোধে অংশ নেওয়ার আহ্বান জানান। বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, নারীর নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং আইন যথাযথভাবে প্রয়োগ হচ্ছে না। তিনি সরকারের কাছে দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

সমাবেশে নারী শ্রমিক রেহানা আক্তার মাতৃত্বকালীন ছুটির সময়সীমা বাড়ানোর দাবি তুলে ধরেন। অ্যাকশন এইড বাংলাদেশের প্রতিনিধি মরিয়ম নেছা নারীর প্রতি সহিংসতার প্রতিটি ঘটনার দ্রুত বিচার এবং বিচারহীনতার সংস্কৃতি নির্মূলের জন্য আইনগত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

বাংলাদেশ মহিলা পরিষদের নেতৃত্বে এই সমাবেশ শেষে ৬৭টি নারী ও মানবাধিকার সংগঠনের নারীরা এই প্ল্যাটফর্‌ম থেকে নারীর সম-অধিকার, ক্ষমতায়ন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে কেন্দ্রীয় শহিদ মিনার প্রতিবাদী র‍্যালি করেন। র‌্যালিটি টিএসসির মোড় রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। এসময় রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে নারীর সমান অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন দাবিতে তারা স্লোগান দেন।

বিশ্লেষকদের মতে, এই ধরনের সমাবেশ নারী নেতৃত্ব ও সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সরকারের প্রতি নাগরিক চাপে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাজনৈতিক দলের মধ্যে নারীর প্রতিনিধিত্ব বাড়ানো এবং সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণকেই দেশের সমতাভিত্তিক ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠার জন্য অপরিহার্য বলে তারা মনে করছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন Ajker Desh UK-এর খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০