সোমবার ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

খ তে খাঁটি’র বর্ষপূর্তি উৎসবে আনন্দ ও প্রেরণার মিলনমেলা

ঢাকা ব্যুরো   |   বুধবার, ২৯ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ২১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

খ তে খাঁটি’র বর্ষপূর্তি উৎসবে আনন্দ ও প্রেরণার মিলনমেলা

উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো জনপ্রিয় অনলাইন উদ্যোক্তা কমিউনিটি ‘খ তে খাঁটি পরিবার’-এর চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠান।রাজধানীর আগারগাঁও লায়ন’স ক্লাবে শুক্রবার ২৪ অক্টোবর ২০২৫ সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এই অনুষ্ঠান ছিল আনন্দ, বন্ধন ও ভালোবাসার এক মহাসমারোহ।উৎসবের সূচনায় সঞ্চালক অতিথি ও সদস্যদের স্বাগত জানিয়ে উদ্বোধনী ঘোষণা দেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এম্বাসেডর স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আফনান সাদিক। এরপর শিশু রাহনুমা বিনতে তারিকের ছড়া আবৃত্তি I am a little teapot. শেখ আয়েশা বিনতে নূর আনায়ার প্রাণবন্ত ছড়া গান উপস্থিত সবার মুখে হাসি ফোটায়। ছোটদের এমন অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থল হয়ে ওঠে এক পারিবারিক আনন্দভুবন।

এর পর বক্তব্য রাখেন গ্রুপের সদস্য ফারহানা হোসেন মিতা এবং মডারেটর সুমাইয়া জাহান। তাঁরা ‘খ তে খাঁটি পরিবার’-এর চার বছরের পথচলা, সদস্যদের আন্তরিক সহযোগিতা এবং উদ্যোগী নারীদের সাফল্যের গল্প তুলে ধরেন। গজল পরিবেশন করেন আফনান সাদিক এবং ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’ গান গেয়ে উপস্থিত সবাইকে নস্টালজিয়ায় ভাসিয়ে তোলেন গ্রুপের এক্টিভ সদস্য মাকসুদা খান বিনা। দুপুরে শিশুদের মজার খেলা ও গুডি ব্যাগ বিতরণে উৎসবে যুক্ত হয় আরেকটি আনন্দের মাত্রা।
দুপুর ১টার পর অতিথিদের আগমন অনুষ্ঠানকে করে তোলে আরও বর্ণিল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (যুগ্ম সচিব) সালেহা বিনতে সিরাজ, বিশিষ্ট চলচ্চিত্র ও টেলিভিশন নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী, ‘হাল ছেড়ো না বন্ধু’ প্রতিষ্ঠানের কর্ণধার চনদা মাহজাবীন এবং কনটেন্ট ক্রিয়েটর সবুজ আয়াত। এছাড়াও উপস্থিত ছিলেন আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান শারমিন সেলিম তুলি, ব্লু মাল্টিমিডিয়া সল্যুশনের সত্ত্বাধিকারী ও বিটিভির প্ল্যানার আফসানা রুমকি, দৈনিক সমকালের সাংবাদিক সাজিদা ইসলাম পারুল, নাহার কুকিং ওয়ার্ল্ডের প্রধান নির্বাহী ও এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষক হাসিনা আনছার, মেন্টাল হেলথ কাউন্সেলর রিসালাতুন্নাহার, সাংবাদিক রাফিউজাম্মান রাফি, নবেরা ডেন্টাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আশেক ওসমানী এবং পারফেক্ট ইলেকট্রনিকসের ফাউন্ডার ও সিইও গোলাম শাহরিয়ার কবীর। অতিথিরা গ্রুপের সাফল্যের প্রশংসা করেন এবং নারী উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার এই প্রচেষ্টাকে দেশের উদ্যোক্তা সংস্কৃতির জন্য অনুকরণীয় বলে মত দেন।
অনুষ্ঠানে গ্রুপের প্রতিষ্ঠাতা ও এডমিন কাজী নওশীন লায়লা শুভেচ্ছা বক্তব্যে বলেন, চার বছরের এই যাত্রা ছিল ভালোবাসা, পরিশ্রম আর স্বপ্নের সমন্বয়। এই পরিবার শুধু একটি অনলাইন প্ল্যাটফর্ম নয়, বরং এটি আমাদের হৃদয়ের বন্ধন। তার বক্তব্যে অনুপ্রেরণার সুর ছড়িয়ে পড়ে উপস্থিত সবার মনে।
এরপর শুরু হয় র্যাম্প ওয়াক পর্ব, যেখানে খ তে খাঁটি পরিবারের সদস্যরা আত্মবিশ্বাস ও স্টাইলের দৃষ্টান্ত স্থাপন করেন। বিকেলে কেক কাটা পর্বে উচ্ছ্বাসে ভরে ওঠে লায়ন’স ক্লাব প্রাঙ্গণ। চার বছরের সাফল্যের প্রতীক সেই কেক কাটার মুহূর্তে উপস্থিত সবার চোখে ছিল গর্ব ও আনন্দের ঝিলিক।
পরে অতিথিদের হাতে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়। গ্রুপের এডমিন ও মডারেটর টিম সম্মানিত অতিথিদের পাশাপাশি সারাবছরের সেরা বিক্রেতা বা ‘বেস্ট সেলার’ সদস্যদের হাতে ক্রেস্ট তুলে দেন। বিশেষ স্বীকৃতি দেওয়া হয় গ্রুপের বায়ার ও সহযোগীদেরও, যাঁদের অবদানে ‘খ তে খাঁটি পরিবার’ ক্রমে শক্তিশালী কমিউনিটিতে পরিণত হয়েছে।
এ বছরের আয়োজন সফলভাবে সম্পন্ন করতে কোলাবোরেশন পার্টনার হিসেবে পাশে ছিল একাধিক প্রতিষ্ঠান— শাড়ির ব্র্যান্ড সাটক, গহনার ব্র্যান্ড কাব্যকথা, হিজাব ব্র্যান্ড ট্রেন্ডি লুক বাই ইমা এবং খাবার পার্টনার হিসেবে নীলার হেসেল, দেশজ ও দেশীয় ঐতিহ্য ও ফ্লোক ফুড। তাদের অংশগ্রহণ অনুষ্ঠানকে করেছে আরও প্রাণবন্ত ও বর্ণিল।দিনভর গান, গজল, খেলা, ফ্যাশন, আলোচনা ও ক্রেস্ট বিতরণের মধ্য দিয়ে উৎসবটি পরিণত হয় এক সত্যিকারের পারিবারিক মিলনমেলায়। হাসি, ভালোবাসা, বন্ধন আর সাফল্যের উচ্ছ্বাসে ভরে ওঠে দিনটি।
চার বছরের পথচলার এই উদযাপন যেন ঘোষণা দিল আরও বড় ভবিষ্যতের— যেখানে ‘খ তে খাঁটি পরিবার’ হয়ে থাকবে উদ্যোগ, একতা ও মানবিকতার অনন্য প্রতীক।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন Ajker Desh UK-এর খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০