রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিশ্বমঞ্চে জামদানিতে তানজিয়া জামান মিথিলার চমক

মুনমুন জাহান   |   বুধবার, ১৯ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিশ্বমঞ্চে জামদানিতে তানজিয়া জামান মিথিলার চমক

বাংলাদেশি মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। যিনি এখন মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চে লড়াই করছেন বিশ্বের তুখোড় সব মডেলদের সঙ্গে। বেশ কিছু দিন আগে বিকিনি পরে আলোচনায় এসেছিলেন তিনি। কিন্তু এবার একে বারে ভিন্ন লুকে ধরা দিলেন তিনি। মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের গর্ব জামদানি পরে সবাইকে তাক লাগিয়ে দিলেন এ সুন্দরী।

সম্প্রতি নিজের অনুভূতি ও পোশাকের বিশেষত্ব প্রকাশ করে নিজের সোশ্যাল মিডিয়ার এক পোস্টে মিথিলা লিখেছেন, মিস ইউনিভার্স মঞ্চের জাতীয় পোশাকটি সজ্জিত হয়েছে একটি রাজকীয় জামদানি শাড়িতে, যা বাংলাদেশের রাজকীয় ঐতিহ্যের এক জীবন্ত উত্তরাধিকার। মুঘল সম্রাট নবাব এবং বাংলার অভিজাতদের জন্য বোনা এই জামদানি শাড়ি শত শত বছরের রাজকীয় পৃষ্ঠপোষকতা এবং সাংস্কৃতিক গর্বের প্রতীক। মিথিলার কথায়, এটি এমন একটি কাপড় যার প্রতিটি সুতোয় রয়েছে শিল্পকলা নিষ্ঠা এবং চিরন্তন কমনীয়তা।

বাংলার কালজয়ী তাঁত থেকে উদ্ভূত এই জাতীয় পোশাকটি হাতে বোনা এক জামদানি শাড়ি- যা সৌন্দর্য, ঐতিহ্য এবং স্থিতিস্থাপকতার এক জীবন্ত প্রকাশ। এর ঐতিহ্য শুরু হয় ১৭ শতকের মুঘল যুগ থেকে। সেসময় জামদানি ছিল রানি ও অভিজাতদের কাছে মূল্যবান। এটি বিলাসিতা এবং রাজকীয় আভিজাত্যের প্রতীক হিসেবে বিবেচিত হতো।

জানা যায়, পোশাকটি তৈরিতে ব্যবহার করা হয়েছে সেরা সুতির তন্তু। এটি সজ্জিত হয়েছে স্বর্ণালি জরি মোটিফে। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরবর্তী তাঁতশিল্পীদের দ্বারা নিপুণভাবে বোনা হয়েছে এই বিশেষ শাড়িটি। জামদানির জন্মস্থান হিসেবে পরিচিত এই অঞ্চল থেকেই এর বুনন-প্রথা বহমান।

এ বিশেষ শাড়িটি নিয়ে মিথিলা জানান, এই বিশেষ শাড়িটি সম্পূর্ণ হাতে তৈরি এবং এটি সম্পূর্ণ করতে সময় লেগেছে ১২০ দিনেরও বেশি। শাড়িটির ডিজাইনার ছিলেন আফ্রিনা সাদিয়া সৈয়দা।

মিথিলার পরা এই জামদানি শাড়িতে ফুটে উঠেছে স্নিগ্ধ শাপলা মোটিফ। শাপলা হলো বাংলাদেশের জাতীয় ফুল। শুধু পোশাকেই নয়, মিথিলার স্বর্ণের গয়নাতেও শোভা পাচ্ছে একই শাপলা ফুল। ৬ ইয়ার্ডস স্টোরি লরা খান নকশা করেছেন।

Facebook Comments Box
আরও

এ বিভাগের আরও খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০