শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শ্রীলংকা ও মালদ্বীপে হানিমুনে শবনম ফারিয়া

মুনমুন জাহান   |   সোমবার, ২০ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শ্রীলংকা ও মালদ্বীপে হানিমুনে শবনম ফারিয়া

বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্সের প্রায় পাঁচ বছর পর বিয়ে করেন। গত ১৯ সেপ্টেম্বর ঢাকার একটি অদূরে মাদানী অ্যাভিনিউয়ে মসজিদ আল মুস্তাফায় খেজুর ছিটিয়ে এবং নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তার স্বামী তানজিম তৈয়ব দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন। বিয়ের পর চলতি মাসের শুরুতে শ্রীলংকা ও মালদ্বীপে হানিমুনে যান এ নবদম্পতি। সেখান থেকেই ঘুরে বেড়ানোর বিভিন্ন ছবি সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করছেন অভিনেত্রী। মালদ্বীপে যাওয়ার আগে শ্রীলংকা থেকে হাফপ্যান্ট পরা ছবি পোস্ট করে নেটিজেনদের একাংশের কাছে সমালোচনার কবলে পড়েন শবনম ফারিয়া। এবার আরেকটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। যেটি মালদ্বীপের সাগরের পাশে তোলা। ডলফিন দেখতে বেরিয়ে সেই ছবি তুলেছেন এবং নিজের অভিজ্ঞতাও ক্যাপশনে লিখে দিয়েছেন।

সামাজিক মাধ্যমে ছবিটি পোস্ট করে শবনম ফারিয়া লিখেছেন, আমি একেবারেই ঠান্ডা ছিলাম। কিন্তু ভেতরে ভেতরে আমি জীবনের প্রতিটি পছন্দ নিয়ে প্রশ্ন তুলছিলাম, যার কারণে আমি সকাল ৬টায় ডলফিন ক্রুজের জন্য ঘুম থেকে উঠেছিলাম… তারপর প্রায় ডজন খানেক তাদের দেখলাম এবং তাৎক্ষণিকভাবে সব মাফ করে দিলাম। এদিকে স্বামী তানজিম তৈয়বের সঙ্গে প্রথমবার বিদেশে ঘুরতে গেলেও দুজনের একসঙ্গে তোলা কোনো ছবি এখনও সামাজিক মাধ্যমে শেয়ার করেননি অভিনেত্রী শবনম ফারিয়া।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন Ajker Desh UK-এর খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০