নাজমুল ইসলাম | রবিবার, ০৮ মার্চ ২০২৬ | প্রিন্ট | ৭১ বার পঠিত | পড়ুন মিনিটে

টিভি পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। অভিনয় থেকে শুরু করে সামাজিক মাধ্যমে বরাবরই সরব তিনি। নানা বিষয়ে প্রায় সময়ই তাকে মতপ্রকাশ করতে দেখা যায়। এবার নিজের একটি স্বপ্নের কথা এক ফেসবুকে পোস্টে প্রকাশ করলেন অভিনেত্রী।
২০২৫ সালে দ্বিতীয় বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হন ফারিয়া। তানজিম তৈয়বকে বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করেন। এখনো তাদের বিয়ের এক বছর পূর্ণ না হলেও এই জুটির প্রথম সাক্ষাতের বর্ষপূর্তি হয়েছে। এ উপলক্ষ্যেই ফারিয়া তার সামাজিক মাধ্যম ফেসবুকে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন।
পোস্টে অভিনেত্রী লেখেন, আজ থেকে ঠিক এক বছর আগে আমি এই মানুষটির সঙ্গে দেখা করেছিলাম এবং আমার জীবন চিরতরে বদলে গিয়েছিল। আমার নতুন স্বপ্ন হলো, তোমার সঙ্গে বৃদ্ধ হওয়া। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে আমাকে এমন একটি স্বপ্ন দিয়েছেন, যা এই নিষ্ঠুর পৃথিবীতে বেঁচে থাকার জন্য সার্থক করে তোলে। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি যে আমি অন্যভাবে তোমার সঙ্গে দেখা করেছি।



